Header Ads

বৃষ্টি আর রেল নেটওয়ার্কে নাশকতার মধ্যেই প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন

 

বৃষ্টি আর রেল নেটওয়ার্কে নাশকতার মধ্যেই প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন

মশাল গরম বাতাসের বেলুনে

ছবির উৎস,Getty Images

ছবির ক্যাপশান,মশাল গরম বাতাসের বেলুনে

ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো উদ্বোধন হলো ২০২৪ অলিম্পিকের। হাজার হাজার ক্রীড়াবিদের সিন নদীতে মার্চ পাস্টের পাশাপাশি ব্রিজ, নদী তীর ও ছাদগুলো থেকে লাইভ পারফরমেন্সে হয়ে গেলো দর্শনীয় ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

স্টেডিয়ামের পরিবর্তে নদীপথে প্রথমবারের মতো শুরু হলো ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। প্রায় চার ঘণ্টার অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করেন ফরাসি জুডো গ্রেট টেডি রাইনার এবং স্প্রিন্টার ম্যারি-হোসে পেরেক এবং তারপর প্যারিসের আকাশে সেটি ওড়ানো হয় গরম বাতাসের বেলুনে।

৮৫টি নৌকা ও বার্জে করে ৬৮০০ অ্যাথলেটের ২০৫টি দল মার্চপাস্টের আগে অস্টারলিৎয সেতু থেকে লাল, সাদা ও নীল – এই তিন রংয়ের আতশবাজি ছিলো চোখ ধাঁধানো।

অনুষ্ঠান জুড়ে সারপ্রাইজ পারফরমেন্স ছিলো আমেরিকান শিল্পী লেডি গাগার। আর সাথে ছিলো কানাডিয়ান আইকন সেলিন ডিওনের আবেগময় প্রত্যাবর্তন।

No comments

Powered by Blogger.