জামায়াত কেন ইসলামপন্থী দলগুলোর জোট গড়ার চেষ্টা করছে
জামায়াত কেন ইসলামপন্থী দলগুলোর জোট গড়ার চেষ্টা করছে

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ‘এক মঞ্চ' বা 'প্ল্যাটফর্মে’ আনা যায় কী-না তা নিয়ে দলের ভেতরে ও বাইরে অন্যদের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নেতারা বলছেন, ‘পাঁচই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে’- এটি কে ‘থিম’ ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে ‘মতবিনিময়’ শুরু করেছেন তারা, যার মূল লক্ষ্য হলো পরবর্তী সংসদ নির্বাচন।
এসব রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকরাও অনেকে মনে করেন জামায়াতে ইসলামী ছাড়াও আরও বেশ কয়েকটি ইসলামপন্থী দলের অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান আছে এবং এর আলোকে দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে ‘সময় ও অবস্থান ভেদে’ তাদের কিছুটা প্রভাবও তৈরি হয়েছে।
“জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের প্রভাব আছে রাজনীতিতে কিন্তু তারা আসলে এককভাবে নির্বাচনি রাজনীতিতে আগে কখনো তেমন সফলতা পায়নি। আর এখন নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নেই।''

No comments